আপনার মূল্যবান স্পিকার এবং হাই-কোয়ালিটি ২.১ অডিও সিস্টেমকে সুরক্ষিত রাখতে তৈরি করা হয়েছে Apnader Electronics 2.1 Speaker Protection Circuit। একটি অ্যাম্প্লিফায়ার চালুর সময় যে ক্ষতিকর পপ-আপ সাউন্ড (Pop-noise) হয় বা কোনো কারণে ট্রানজিস্টর বা আইসি কেটে ডিরেক্ট ডিসি ভোল্টেজ (DC Voltage) স্পিকারে চলে যায়, তা থেকে আপনার দামি স্পিকার ও সাবউফারকে সম্পূর্ণ সেফ রাখবে এই প্রোটেকশন বোর্ডটি।
এটিতে ব্যবহার করা হয়েছে তিনটি আলদা আলাদা রিলে, যা লেফট, রাইট এবং সাবউফার চ্যানেলের জন্য ডেডিকেটেডলি কাজ করে।
Key Features
৩-চ্যানেল প্রোটেকশন: একই বোর্ড দিয়ে Left, Right এবং Subwoofer (2.1 System) তিনটি চ্যানেলই প্রোটেক্ট করা সম্ভব।
অ্যান্টি-পপ টার্ন-অন ডিলে (Turn-on Delay): অ্যাম্প্লিফায়ার অন করার সাথে সাথে স্পিকার কানেক্ট হবে না। ৩-৫ সেকেন্ড ডিলে করে স্মুথলি অন হবে, ফলে কোনো থাম্প বা পপ সাউন্ড হবে না।
ডিসি ডিটেকশন ও প্রোটেকশন: মেইন লাইনে কোনো ডিসি লিকেজ বা অ্যাম্প্লিফায়ার আইসি/ট্রানজিস্টর নষ্ট হলে এটি সাথে সাথে স্পিকার ডিসকানেক্ট করে দেয়।
প্রিমিয়াম কম্পোনেন্টস: দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য এতে অরিজিনাল JQC-3FC(T73) 12VDC রিলে, ট্রানজিস্টর (C1815, A1015, 5551) এবং উন্নত মানের রেজিস্টর ও ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে।
অন-বোর্ড ইন্ডিকেটর: সার্কিটের রানিং স্ট্যাটাস বোঝার জন্য একটি রেড এলইডি (LED) ইন্ডিকেটর দেওয়া আছে।
সহজ কানেক্টিভিটি: AC 12V পাওয়ার ইনপুট এবং স্পিকার ইনপুট/আউটপুটের জন্য পিসিবিতে স্পষ্ট মার্কিং করা আছে।